প্রিন্ট এর তারিখঃ Mar 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 7, 2026 ইং
আনোয়ারায় ছাত্রশিবিরের সিম্পোজিয়াম অনুষ্ঠিত

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় ১৭ই রমজান ঐতিহাসিক বদর দিবসের তাৎপর্য শীর্ষক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে। ছাত্রশিবির চট্টগ্রাম জেলা পশ্চিম শাখা এই আয়োজন করে।
শনিবার (০৭ মার্চ) উপজেলার মমতাজ কনভেনশন হলে সকাল দশটা থেকে এই সিম্পোজিয়াম শুরু হয়। জেলা পশ্চিমের সেক্রাটারি সিরাজী মানিক সঞ্চলনায় সভাপতিত্ব করেন জেলা পশ্চিমের সভাপতি ফরমানুর রহমান জাহিন।
সিম্পোজিয়ামে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাউদান বিশ্বিবদ্যালয় আরবী বিভাগ প্রধান
মহিউদ্দিন মাহবুব। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রাটারি অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
চট্টগ্রাম জেলা পশ্চিমের সাবেক সভাপতি আব্দুর রহিম। এছাড়াও জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন শাখা থেকে দেড় শতাধিক জনশক্তি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা ১৭রমজান বদর ঐতিহাসিক প্রেক্ষাপট গুরুত্ব নিয়ে আলোচনা করেন। আগামীতে দ্বীন কায়েম করতে বদর দিবস থেকে শিক্ষা নিয়ে নিজেদের তৈরী করতে আহ্বান করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট